সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণটি হঠাৎ করেই বিশ্বজুড়ে অচল হয়ে পড়েছে। আজ রোববার দুপুরের পর থেকে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা।
ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গেলে বিভিন্ন ধরনের ত্রুটি বা এরর বার্তা দেখাচ্ছে বলে জানা গেছে। তবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুকের সেবা সচল রয়েছে বলে ব্যবহারকারীরা জানিয়েছেন। হঠাৎ করে ডেস্কটপ ভার্সন বন্ধ হয়ে যাওয়ার কারণে অফিস-আদালতসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত থাকা ব্যবহারকারীরা সাময়িক ভোগান্তির শিকার হচ্ছেন।
মেটার পক্ষ থেকে এই সাময়িক অচলাবস্থার সুনির্দিষ্ট কোনো কারণ বা আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে....







